১৭ মে ২০২০, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের লাইভে নতুন চমক বিরাট কোহলি

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারায় এবার অন্যরকম এক চমক দিলেন তামিম। আগামীকাল সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায় তার সঙ্গে লাইভে থাকবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এক ফেসবুক বার্তায় তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকে লাইভে নিয়ে আসেন তিনি। পরে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে একসঙ্গে লাইভে আনেন এই বাঁহাতি ওপেনার।

এরপর তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়। এরপর তামিমের লাইভে চমক হিসেবে আসেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। গত শুক্রবার নিয়ে আসেন এই সময়ের মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মা। টানা দুই শো বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ শেষে গতকাল প্রাণবন্ত লাইভ করেন তামিম। এতে অংশ নেয় সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক। সারপ্রাইজ গেস্ট হিসেবে আসেন তাইজুল ইসলাম।

অল্প কিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে তামিমের এই শো। তবে এই শো বেশিদিন চালানোর পরিকল্পনা নেই তামিমের। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ২৩ মে শনিবার তার শোয়ের সর্বশেষ পর্ব প্রচারিত হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের কাছে সংবাদটি নিশ্চয়ই খুব দুঃখের হবে। তবে এর আগেই লাইভে আড্ডা দিতে চলে আসতে পারে জাতীয় দলের 'পঞ্চপাণ্ডব' খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০