Shakil Shah
২৪ এপ্রিল ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখবে এই খাবারগুলো

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখবে এই খাবারগুলো

গরমের তীব্রতায় প্রাণ হাসফাঁস। এই তীব্র গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনাকে খেতে হবে কিছু খাবার। গরমের এই সময়ে খাবার খেতে হবে বুঝেশুনে। এমন খাবার খাওয়া যাবে না যেগুলো শরীর গরম করে দিতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি। কোন খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে তা জেনে নিতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো এই গরমে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে-

শসা

গরমের সময়ের একটি উপকারী খাবার হলো শসা। এতে পানি ও ফাইবার থাকে প্রচুর পরিমাণে। গরমের এই সময়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই শসা। নিয়মিত শসা খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেইসঙ্গে দূর হয় ক্লান্তিও। ভাতের সঙ্গেও খেতে পারেন এই সবজি। শসা কাঁচা খাওয়ার পাশাপাশি খেতে পারেন তরকারি রান্না করেও।

পুদিনাপাতা

উপকারী একটি পাতা হলো পুদিনা। এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। এই গরমে জিরাপানি, পুদিনার চাটনি, পুদিনার শরবত ইত্যাদি নিয়মিত খেলে উপকার পাবেন। সালাদের সঙ্গেও মেশাতে পারেন পুদিনা পাতা। আবার পুদিনাপাতা গুঁড়া করে ঠান্ডা পানিতে মিশিয়ে খেলেও উপকার পাবেন। চায়ের সঙ্গেও খেতে পারেন পুদিনা পাতা।

টমেটো

আমাদের খুব পরিচিত একটি সবজি হলো টমেটো। এটি নানাভাবে শরীরের উপকার করে। এই গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে টমেটো। সেইসঙ্গে এটি দৃষ্টিশক্তি উন্নত করে, ক্যান্সারের ঝুঁকি ও উচ্চ রক্তচাপ কমাতেও কাজ করে। গরমে নিয়মিত টমেটো খেলে অস্বস্তি কমবে অনেকটাই। তাই নিয়মিত এই উপকারী সবজি রাখুন আপনার খাবারের তালিকায়।

লেবুর শরবত

গরমে প্রাণ জুড়ানো একটি পানীয় হলো লেবুর শরবত। এটি এই তীব্র গরমে আপনাকে প্রশান্তি দেবে। লেবুর রস, আখের গুড় অথবা চিনি এবং তার সঙ্গে সামান্য বিট লবণ মিশিয়ে তৈরি করে নিন প্রাণ জুড়ানো লেবুর শরবত। বাইরে থেকে ফিরে এই শরবতে চুমুক দিতে পারেন। তবে বাইরে থেকে ফিরেই ঠান্ডা বা বরফ দেওয়া শরবত খাবেন না যেন। তাতে হিতে বিপরীত হতে পারে। তাই এদিকে খেয়াল রাখা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০