
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশ মতিন, রেজাউল করিম, চয়নিকা খাতুন, আফরোজা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন শাহীন ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রাসেল মাহমুদ তালুকদার।
প্রাথমিক বিদ্যালয় গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালক) ও বিলকাজুলী-বথুয়াবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে।