২৫ এপ্রিল ২০২০, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে কৃষকের মাঠে কেন্দ্রীয় আ.লীগ নেতা সফিক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে চলতি মৌসুমের ইরি ও বোরো ধান কাটা সময় হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে বগুড়ার নন্দীগ্রামে ধান কাটতে মাঠে নেমেছেন উপজেলা কৃষকলীগ।
শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলা কৃষকলীগ আয়োজিত পন্ডিতপুকুর মাঠে কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে ঘরে তোলার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ধান কাটার উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক প্রমূখ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, 'কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে, আমরা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটায় এগিয়ে এসেছি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০