Online Desk
৮ মার্চ ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে নারী দিবসে আলোচনা সভা: অধিকার সুরক্ষার আহ্বান

বকশীগঞ্জে নারী দিবসে আলোচনা সভা: অধিকার সুরক্ষার আহ্বান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য বিলোপের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারী ও কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে পারলে একটি উন্নত ভবিষ্যৎ গড়া সম্ভব।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন: মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সংগীত শিক্ষক লিপি সাহা ও শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।

সভায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত আইনি প্রতিকার নিশ্চিতের দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০