Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাব উদ্দীনকে বদলি করা হয়েছে। দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের মাত্র দুই দিনের মাথায় এ বদলির ঘটনা ঘটে। তার বদলীর পর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ত্ব পালন করছেন এস আই আজিজুর রহমান।

জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে অনেকটা নীরবেই তিনি নাজিরহাট হাইওয়ে থানা ত্যাগ করেন। তার এই হঠাৎ বিদায়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। বদলির বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, এটি নিয়মিত বদলির অংশ। তাকে ময়মনসিংহ রিজিয়নে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভালো কাজ করলেও আমাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এরপরও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সরাসরি আমার মুঠোফোনে জানাতে পারেন। নাজিরহাট হাইওয়ে থানায় নতুন ওসি কে হচ্ছেন, তা যোগদানের পর জানা যাবে বলেও তিনি জানান।

এর আগে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও ‘টোকেন বাণিজ্যের’ গুরুতর অভিযোগ ওঠে। ভুক্তভোগী চালকদের দাবি, নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের নামে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তিন মাসের জন্য টোকেন নিতে হতো। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেওয়া হতো।

সম্প্রতি আবছার নামে এক প্রবাসীর গাড়ি আটকিয়ে ৮ হাজার টাকা আদায় করা হয় এবং এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তাও করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০