Bhorer Darpan Online
১৬ নভেম্বর ২০২০, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বামনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মৃত প্রবাসীর স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনা সংবাদদাতা: বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মৃত প্রবাসীর স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী রুমা বেগম সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রুমার বাবা নুরুল ইসলাম, মা জাহানুর বেগম, প্রতিবন্ধি ছেলে ইব্রাহীম, রুমার মামা জাহাঙ্গীর আলম ও শাহিন।
লিখিত বক্তব্যে রুমা বেগম বলেন, আমার স্বামী মােঃ কালাম জোমাদ্দার ওমানে লেবার পদে কাজ করার সময় সড়ক দূর্ঘটনায় ২০১৭ সালে মৃত্যু বরণ করে। এই ঘটনায় ওই দেশে একটি মামলা হয়। মামলায় আসামী পক্ষ অব্যাহতি পাওয়ার আপােসের শর্তে কোর্টে আবেদন করেন। কোর্ট বাংলাদেশী ত্রিশ লাখ টাকা জরিমানা করে গাড়ীর মালিককে। ওই টাকার মূল দাবীদার আমি, আমার পুত্র মােঃ ইব্রাহিম এবং শাশুরী মরিয়ম। ওমানে মামলা পরিচালনা করেন আমার শাশুরীর ভগ্নিপতি স্বপন। আমার শাশুরীকে বিষয়টি স্বপন জানায়। আমার শাশুরী স্বপন ও স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান ষড়যন্ত্র করে ওমানে আসামীদের কাছে তথ্য দেয় মৃত কালামের স্ত্রী রুমা পুত্র সন্তান নিয়া অন্যত্র বিবাহ বসেছে। অথচ আমি বিবাহ বসিনি। আমার শাশুরী স্বপনের মাধ্যমে আসামীদের জানায় চেয়ারম্যান মিজানুর রহমানের একাউন্টে টাকা দিলে আমি পাব। ওমান থেকে ৩০ লাখ টাকা চেয়ারম্যানের একাউন্টে আসে। চেয়ারম্যান মিজানুর রহমান তৎকালিন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বামনা থানার ওসির নিকট টাকার কথা স্বীকার করেন। রুমা বলেন, ওমানে মামলা পরিচালনাকারী স্বপন পুলিশের নিকট জবানবন্দি দিয়েছেন ৩০ লাখ টাকা পেয়ে আমি লাশ দেশে আনাসহ বিভিন্ন খাতে খরচ বাদে ১৭ লাখ টাকা চেয়ারম্যান মিজানুর রহমানের একাউন্টে দেই। ওই টাকা চেয়ারম্যান বরগুনা ইসলামিয়া ব্যাংকে জমা রাখেন। রুমা বলেন, চেয়ারম্যান আমার শাশুরী মরিয়মকে কিছু টাকা দিয়ে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। আমার শাশুরী ওয়ারিশ হিসাবে পাবেন তিন লাখ টাকা। চেয়ারম্যান সেই তিন লাখ টাকা তাকে দিতে পারেন। বাকি ১৪ লাখ টাকার মালিক আমি ও আমার সন্তান। রুমার বাবা বলেন, আমি রিক্সা চালিয়ে মেয়ে নাতির পেটে ভাত দেই। চেয়ারম্যানের কাছে টাকা চাইলে সে পিস্তত বের করে আমাকে গুলি দিতে চায়। আমরা ডিসি এসপির কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। আমরা গরীব মানুষ। আমরা খেতে পরতে পারি না। আমার মেয়ে টাকা পেলে প্রতিবন্ধি সন্তান নিয়ে কোন রকম বাঁচতে পারবে। এ ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমানকে ০১৭৭৪৯৫৪৬৫৪ নম্বরে একাধিকবার ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১০

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১১

বাসভাড়া বাড়ল

১২

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৪

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৬

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৭

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

১৮

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

১৯

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

২০