Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হয়েছেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সী। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই যানজট নিরসন, সুপেয় পানি বিতরণ এবং অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনির ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের বাইরে এসব সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রখর রোদে তৃষ্ণা নিবারণে পানি পেয়ে স্বস্তি ফিরে পান অভিভাবকেরা। উপস্থিত অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন।

এসময় পরীক্ষার্থী ও অভিভাবকরা আবুল হোসাইন মুন্সীর ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমকে স্বাগত জানান। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মহৎ কাজে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। তারা বলেন, আবুল মুন্সী প্রথম দিন থেকে আমাদের জন্য বসার জন্য ছাউনির ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি মাম পানি দিয়েছেন। এছাড়াও আমাদের ছেলে মেয়েদের আসা-যাওয়ার জন্য যানজট নিরসনে তিনি নিজেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, যা প্রসংশার দাবীদার তিনি। তার পাশাপাশি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে সকলের জন্য অনেক ভালো হতো।

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন স্কাউটের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরীক্ষা চলাকালীন সময়ে তারা সার্বিক সহায়তা করছেন। তারা বলেন, আমাদের পাশাপাশি আবুল মুন্সী আমাদের যে সহযোগীতা করছেন এতে করে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা যে সেবা পাচ্ছেন সত্যিকার এতে আমরা আনন্দিত।

এদিকে, এসএসসি পরীক্ষার্থীরা বলেন, এবার সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা দিয়ে আমরা কোনো ভয় পাইনি, প্রশ্নও সহজ হয়েছে। এবং পরীক্ষা ভালো হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির দাতা সদস্য ও থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান দেওয়ান, কৃষক দল নেতা মো. আনোয়ার হোসাইন, ঢাকা জেলা ছাত্রদলের মো. রাশেদুল ইসলাম ভূঁইয়া ও মো. খায়রুজ্জামান বতুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আমি নিজে ও আমার নেতাকর্মীদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। তীব্র গরমে বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা এবং পানি বিতরণ করা হয়েছে—এটা আমার জন্য আনন্দের।

তিনি আরও বলেন, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। যতদিন সুযোগ পাবো, ততদিন আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই।

অন্যান্য বছরের তুলনায় এবারের পরীক্ষা ভিন্নধর্মী বলে জানান গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র সচিব মোজাফফর হোসেন। এসময়ে তিনি বলেন, সিসি ক্যামেরার আওতায় কঠোর নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

আশুলিয়ার গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে পরীক্ষার্থী ও অভিভাবকরা অনেকটা উপকৃত হবেন বলে অভিমত শিক্ষার্থী ও অভিভাবকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১০

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১১

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৩

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৪

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

১৫

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১৬

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১৭

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১৮

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১৯

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০