Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মেধা বিকাশে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল পর্যায়ের শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তরুণ প্রজন্মের মননশীলতা বৃদ্ধিতে বইয়ের অপরিহার্যতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে বই পড়ার কর্মসূচি ছড়িয়ে দিতে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকার যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে।

দেশের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, জাহেদ উর রহমান প্রমুখ।

এছাড়া বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১০

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১১

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১২

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১৩

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১৫

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৬

বাসভাড়া বাড়ল

১৭

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৯

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

২০