Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সেচ মেশিনের প্রধান ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী শামীম মোল্লা ও তার লোকজন। ফলে গত দুদিন ধরে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ কাজ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় ২০০ জন কৃষক। এ ব্যাপারে সেচ মালিক আনোয়ার আলী তালুকদারের ছেলে মো. মাজহারুল ইসলাম বাদী হয়ে বুধবার (২২ এপ্রিল ) আড়াইহাজার থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেচ প্রকল্পের মালিক আনোয়ার আলী তালুকদার দুঃখ প্রকাশ করে বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এই সেচ মেশিন দিয়ে প্রায় ২০০ জন কৃষকের ২০০ বিঘা ইরি জমিতে সেচ প্রদান করে আসছি। কিন্তু মঙ্গলবার বিকেলে এলাকার প্রভাবশালী ও প্রয়াত শিল্পপতি রোকনউদ্দিন মোল্লার পুত্র শামীম মোল্লা তার কয়েকজন সন্ত্রাসী সহযোগিকে সঙ্গে নিয়ে.ধারালো অস্ত্র স্স্ত্র নিয়ে এসে সেচ মেশিনের প্রধান ড্রেনের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। ফলে দুদিন ধরে ওই প্রকল্পের সেচ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, যেখানে সরকার কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেখানে ২০০ বিঘা জমির সেচ কাজ বন্ধ করে দেয়া কৃষি খাতে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যাওয়া আড়াইহাজার থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি স্থানীয় ভাবে মিটিয়ে নেয়ার জন্য এলাকার গন্যমান্যরা দায়িত্ব নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১০

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১১

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৩

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৪

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

১৫

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১৬

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১৭

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১৮

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১৯

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০