Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বব্যাপী এমিরেটসের ৪০টির অধিক ট্রাভেল রিহার্সাল অন্তর্ভুক্তিমূলক ভ্রমণের প্রতিশ্রুতি বাস্তবায়নে এমিরেটস গত এক বছরে বিশ্বজুড়ে শিশু ও তরুণ অটিজম আক্রান্তদের জন্য ৪০টিরও বেশি “ট্রাভেল রিহার্সাল” আয়োজন করে করেছে।

২৫০টির অধিক পরিবার এই রিহার্সাল থেকে উপকৃত হয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে এই রিহার্সালগুলো দুবাই, লন্ডন, প্যারিস, সিডনি, টরন্টো, দিল্লি ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে আয়োজন করা হয়। এসব সেশন অংশগ্রহণকারীদের শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পুরো বিমানবন্দর যাত্রা অনুশীলনের সুযোগ দেয়, যা তাদের ভ্রমণের আগে উদ্বেগ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

৩৫ হাজারের বেশি প্রশিক্ষিত কর্মী বিশেষ অটিজম আক্রান্ত যাত্রীদের সহায়তা করতে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি রিহার্সাল সফল করতে এমিরেটস বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও বিভিন্ন অটিজম সহায়তা সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এমিরেটস বিশ্বের প্রথম অটিজম-সার্টিফায়েড এয়ারলাইন। তাদের গবেষণায় দেখা গেছে যে ভিড়, শব্দ ও অপরিচিত প্রক্রিয়ার কারণে বিমান ভ্রমণ এসকল যাত্রীদের জন্য কঠিন মনে হয়।

এ কারণেই প্রায় ৭৮% পরিবার ভ্রমণে আগ্রহী হয় না এবং সাছন্দ বোধ করে না। রিহার্সালগুলোতে অংশগ্রহণকারীদের চেক-ইন, ব্যাগেজ ড্রপ, ইমিগ্রেশন ও নিরাপত্তা প্রক্রিয়া অনুশীলনের সুযোগ দেয়া হয়। তারা মক বোর্ডিং পাস গ্রহণ করে, স্টাফদের সঙ্গে পরিচিত হয় এবং টার্মিনালের দোকান ও ডাইনিং এলাকা ঘুরে দেখে। কিছু ক্ষেত্রে বিমানেও ওঠার সুযোগ দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে এমিরেটস ভ্রমণকে আরও সহজলভ্য করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিবারগুলোকে আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণে উৎসাহিত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১০

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১১

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৩

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৪

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

১৫

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১৬

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১৭

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১৮

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১৯

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০