Bhorer Darpan
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

আইসিসি ইভেন্টে ভারত-বাংলাদেশের মুখোমুখি লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা। বাইশগজের বাইরেও যার রেশ থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে আবারও মুখোমুখি দুই দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

দুবাইয়ের পিচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একদিন আগেই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা যাকে নিয়ে তুমুল আগ্রহ দেখিয়েছিলেন, সেই টাইগার পেস সেনসেশন নাহিদ রানার একাদশে জায়গা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। 

অন্যদিকে, টসে হারলেও সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শার্মা। তিনি বলেন, টস জিতলে আগে ফিল্ডিংই নিতাম। তাই টসের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তারা। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়ে ভারতও। হার্ষিত রানা ও মোহাম্মদ শামি ছাড়াও আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কিন্তু আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা। 

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০