২৩ এপ্রিল ২০২০, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় ব্যক্তি উদ্যোগে হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার সকাল ৯টায় মশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে চৌবাড়িয়াহাট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভারশোঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মোহাম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহসভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম, ছাত্রলীগনেতা সবুজ আকতারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ হোসেন জানান, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অসহায় এসব মানুষের কথা বিবেচনায় নিয়ে ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তিনি আরও বলেন, বাড়ি-বাড়ি গিয়ে এসব পরিবারে পাঁচ কেজি করে চালসহ ডাল, লবন, তেল ও সাবান দেয়া হচ্ছে। 
অন্যদিকে ‘অভিযাত্রা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার গাইহানা কৃষ্ণপুর গ্রামে একইদিন ১২৫ পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় সংগঠনের সমন্বয়কারী মোস্তাকীম বিল্লাহ, ইঞ্জিনিয়ার আহসান হাবীব সুমন, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম রকি, ইঞ্জিনিয়ার সোহেল রানা রুবেল, মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে কর্মহীন মানুষের মাঝে এ ধরণের খাদ্য সহায়তা দেয়া অব্যাহত থাকবে বলে সংগঠন সুত্রে জানা গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০