Bhorer Darpan
২৯ জানুয়ারী ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে নবাগত রোভার সহচরদের বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান

মির্জাপুরে নবাগত রোভার সহচরদের বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান

টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে নবাগত রোভার সহচরদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯) জানুয়ারি) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় অত্র কলেজের ভিতরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাবুঁবাসে অংশগ্রহণকারী ৪৮ জন রোভার সহচরদের দীক্ষা গ্রহণের মাধ্যমে রোভার স্কাউটিং-এ প্রবেশ করে।

এসময় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক  মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা ও সভাপতি গ্রুপ কমিটি এবং তাবুঁবাস পরিদর্শক করেন, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার সাবেক ডি আর এস এল মো. জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ জনাব মো. আনোয়ার হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন: বিশেষ ব্যক্তিত্ব প্রফেসর মো. নজরুল ইসলাম (এলটি) অধ্যক্ষ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ ঢাকা, গার্লিন রোভার আর এস এল ইউনিট লিডার মেহেরুন্নেসা। দীক্ষা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, গ্রুপ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আত্মশুদ্ধি ভোর ছয়টায়, অতিথিদের তাবু পরিদর্শন, আসন গ্রহণ, ইউনিট স্কাপ পরিধান, নবাগত রোভার সহচরদের দীক্ষা প্রদান, সঙ্গীতানুষ্ঠান এ সকল কিছু যথাসময়ে পালন করা হয়।

নবদীক্ষাপ্রাপ্ত গার্লিন রোভার রাত্রি আক্তার ও নয়ন সূত্রধর এর কাছে দীক্ষা অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, স্কাউটিং কার্যক্রম যে এত আনন্দদায়ক ও মজার আগে জানতাম না। জানলে অবশ্যই অনেক আগেই স্কাউট আন্দোলনে যোগ দিতাম। তবে ভালো লাগার বিষয় দেরিতে হলেও স্কাউট আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পেরেছি এতেই খুশি।

প্রধান রোভার স্কাউট লিডার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি স্কাউট আন্দোলন ও রোভারদের স্কাউটিং কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, স্কাউট আন্দোলনের মূল মন্ত্র হলো সেবা করা। আমাদের রোভাররা অত্যন্ত আন্তরিকতার সহিত নিঃস্বার্থভাবে সেই সেবামূলক কাজটাই করে থাকে। তিনি নবদীক্ষাপ্রাপ্ত স্কাউট রোভারদের শুভকামনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০