Shakil Shah
৭ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি করার অধিকার শিক্ষাপ্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কেউ রাজনীতি করবে কি করবে না- তা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আর প্রতিষ্ঠান তো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না।

বুধবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছে। অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ছাত্ররাজনীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘রাজনীতি করা অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্ররাজনীতি বিশেষ অবদান রেখেছে সব সময়। রাজনীতিসচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব যে গড়ে উঠবে- তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।’

রাজনীতির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও অরাজকতা চান না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ্য থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি আরও বলেন, ‘রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০