Online Desk
২৮ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে এনেছেন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে এনেছেন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: এমপি নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি উদ্ভোধন করেছিলেন, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন, রামচন্দ্রদীতে খাল খনন কর্মসূচি এরই অংশ।

তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভাধীন রামচন্দ্রদীতে খাল খনন কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন।

র্দূযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ খাল খনন কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী কমিশনার ( ভুমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল সহ সকল প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে খাল খনন শুরু হয়েছিল। বর্তমান সরকার তা আবার পূণরায় চালু করেছে। পর্যায়ক্রমে সরকারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, শুধু খাল খনন দিয়ে নয়, নারায়ণগঞ্জকে মাদকের জন্যও জিরো টলারেন্স ঘোষণা করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এমপি নজরুল ইসলাম আজাদ খাল খননে কৃষি ক্ষেত্রে যে সকল উপকারিতা পাওয়া যাবে তার পূর্ণ ব্যাখ্যা দেন। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো অকেজো খাল খনন করা হবে বলেও নজরুল ইসলাম আজাদ ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

স্থানীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিআইপি

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

১১

১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ শেষ হবে: চসিক মেয়র শাহাদাত

১২

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

১৩

ফুলবাড়ীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা

১৪

ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

১৫

রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ

১৬

ধনবাড়ীতে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন

১৭

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদে কলম বিরতি

১৮

শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সিএনজি উল্টে আহত ৫

১৯

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি

২০