Shakil Shah
২৭ মার্চ ২০২২, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী বহিষ্কারসহ নানা অভিযোগে তালা ঝুলছে হল প্রভোস্টের কার্যালয়ে

মো. আরাফাত রহমান: জাককানইবি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী বহিষ্কারসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে হল প্রভোস্টের কক্ষে গত সোমবার (২১ মার্চ) তালা ঝুলিয়ে দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৭ মার্চ) বেলা ৪টা পর্যন্ত সেই কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, মহান স্বাধীনতা দিবসে এই হলে নানা আয়োজন ও কর্মসূচি থাকলেও নিজ অফিসে ঢুকতে পারেননি প্রভোস্ট । হল সুপারের অফিসে বসেই সকল আয়োজনে অংশ নেয় হল কর্তৃপক্ষ। জানা যায়, শৃঙ্খলা কমিটিতে নেয়া চার শিক্ষার্থীর অগ্নিবীনা হলের আসন বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তালা দেয় শিক্ষার্থীরা।

এর আগে গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির একটি সভায় শিক্ষার্থী ‘সাগর চন্দ্র দে’ -কে র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এছাড়াও হলের চার আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে সভাপতি ছিলেন হল প্রভোস্ট কল্যাণাংশু নাহা। প্রশাসনের এই সিদ্ধান্তে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার যথার্থ প্রতিফলন না ঘটার অভিযোগ এনে আন্দোলন করে শিক্ষার্থীদের একটি অংশ। এছাড়াও দায়িত্বের প্রতি এই হল প্রশাসকের অনীহা নিয়ে বরাবরই অভিযোগ করে আসছে হলটিতে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা।

 

অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী তানজীম হাসান বলেন, প্রভোস্ট নিয়োগপত্রে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার কথা উল্লেখ থাকলেও তিনি ময়ময়নসিংহ শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন, যদিও গত কিছুদিন থেকে তিনি ক্যাম্পাসে থাকছেন। হলের ডাইনিংয়ে খাবারের নিম্নমান নিয়ে তার কোনো পদক্ষেপ দেখা যায়নি। হলে প্রায়ই পানি থাকে না, গ্যাসলাইনের সমস্যা প্রকট হয়ে উঠছে, ওয়াশরুমের দূর্গন্ধে আশেপাশে যাওয়া দুষ্কর। এসব নিয়ে হল প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায় না।

এ বিষয়ে অগ্নিবীণা হল প্রভোস্ট কল্যানাংশু নাহা বলেন, ‘শিক্ষার্থীরা কিছু দাবি জানিয়ে আমার অফিসে তালা দিয়েছে। কিন্তু তাদের থেকে লিখিতভাবে কোনো দাবি আমি পাইনি। তবে আমি নিজে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তা হলো, ১২ই মার্চ সাগরকে র‍্যাগিংয়ের দায়ে ২০ মার্চ শৃঙ্খলা কমিটি যে সিদ্ধান্ত নেয়, তাতে তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শৃঙ্খলা বোর্ড যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে সে দাবি জানিয়েছে তারা। কিন্তু হল প্রশাসন এই প্রশ্নটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে পারে না, শুধু জানাতে পারে। আমরা সেটি জানিয়েছি। কক্ষে তালা দেয়ার বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি। তারা প্রশাসনিকভাবে কতদূর এগিয়েছে তা জানি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘বিষয়টি নিয়ে হল প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে। তাঁরা শিক্ষার্থীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারে। আর এ বিষয়ে উপাচার্য স্যার বলেছেন হলের আভ্যন্তরীণ বিষয়ে হল প্রশাসন দেখবে, প্রক্টরিয়াল বডির এ বিষয়ে কোনো বক্তব্য নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০