Online Desk
১০ মার্চ ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মাদক কেরার টাকা চেয়ে না পেয়ে বাবাকে ঘরে বেঁধে নির্যাতনের অভিযোগে ছেলে রাসেল সরদারকে (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের মাসুম সরদারের ছেলে। ছেলের অব্যাহত নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বাবা-মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রাসেল সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবা-মা’কে অত্যাচার করত। সোমবার (৯ মার্চ) আবারো তার বাবার কাছে মাদক কেনার কাছে টাকা চায়। টাকা না পেয়ে ওইদিন বাবা মাসুম সরদারকে ঘরে বেঁধে মারধর করে। বাবাকে ছেলের নির্যাতনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসেলকে আটক করে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং ১০০ টাকা অর্থদণ্ড জরিমানা ও আদায় করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মাদকাসক্ত রাসেল মাদক কেরার টাকার জন্য প্রায়ই তার বাবা-ম’কে নির্যাতন করতো। গ্রামবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই মাসে দন্ড দিয়ে কারাগারে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০