Bhorer Darpan
২৮ জুন ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে হয়ে শামীম নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আর ও একজন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম (২৬) উপজেলার ডোমবাড়ীচালা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। সে পেশায় গ্রীল মিস্ত্রী ইলেকট্রিশিয়ান। আহত আব্দুল মান্নান (৫৫) যোগীরছিট গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

আহত মান্নানের ভাতিজা মানিক মিয়া জানান, তাঁর চাচার নির্মানাধীন বাড়ীর দরজা-জানালার লোহার গ্রীলের কাজ করছিল শামীম। কাজ করার ফাঁকে শামীম অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে বাঁচাতে বাড়ির মালিক মান্নান এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে শামীমকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আহত মান্নানকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন ও মান্নানকে স্থানীয় একটি ক্লিনিকে থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। বর্তমানে মান্নান ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডা: শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্টে আহত শামীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যেতে রেফার্ড চান।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান জানান, এব্যাপারে থানার কেউ কোন সংবাদ দেয়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০