২৪ এপ্রিল ২০২০, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সফল গণস্বাস্থ্য কেন্দ্র, কাল নমুনা হস্তান্তর : জাফরুল্লাহ

করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার বেলা ১১টার দিকে সরকারের প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে।

শুক্রবার এসব জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

করোনা শনাক্তের পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিটগুলো কতটা সফল জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী  বলেন, ‘আমরা খুব ভালো সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আগামীকাল নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দেয়ার পরে প্রথমে দেব ১০ হাজার, তারপরে ১ লাখ।’

‘আগামীকাল বেলা ১১টায় দিয়ে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ওধুষ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশকিছু প্রতিষ্ঠানকে দেব’, যোগ করেন জাফরুল্লাহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের এর আগের ব্যাচ কিট বৈদ্যুতিক গোলযোগের কারণে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি বলেন, ‘গতবার বিদ্যুতের যে সমস্যা হয়েছিল, সেটা বিদ্যুতের চেয়ারম্যান জানার পরে আমাদের অগ্রাধিকার দিয়ে বলেছেন, বিদ্যুৎ বন্ধ করার আগেই আমাদের জানাবেন। যাতে আমাদের ক্ষতি না হয়। তারা বিদ্যুতের বিষয়টি এবার সাহায্য করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১০

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১১

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

১২

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

১৩

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

১৪

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

১৫

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

১৬

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

১৭

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

১৮

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১৯

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

২০