
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: বর্তমান সরকার সন্ত্রাস কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন বলে জানান ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রোববার দুপুরে মাদক ও কিশোর গ্যাং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। যে অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) রুবেল হাওলাদার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, যুবদলের কিসমত সরকার, নাজির উদ্দীন, থানা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া ও থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মো: তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুবদলের হুমায়ুন কবির, মোস্তফা আল হোসাইন, ছাত্র দলের সভাপতি বাবু ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অংকুর সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।