
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আমিন বাজারে দীর্ঘ ৬ মাস গ্যাস সংকটে পরে নিরসনের বিশেষ ভুমিকা পালন করেছে বলে দাবি সংবাদ সম্মেলন দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলন এ দাবি করেন।
এসময় সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা এবং কর্মপরিষদ সদস্য,কেরানীগঞ্জ মডেল থানা মজলিসে শূরা সদস্য ইন্জিয়ার মোঃ তৌফিক হাসান বলেন, দীর্ঘ দিন সাভারের আমিন বাজার এলাকায় গ্যাসের পাইপ ভেঙে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে কয়েক হাজার পরিবার দীর্ঘ দিন গ্যাস সংকটের কারণে ভোগান্তি শিকার হয়েছে। এসময় দীর্ঘ সময় আমিন বাজারে অধিকাংশ মানুষ লাকড়ির চুলায় রান্না করে দিন পার করছে।
এসমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একাধিক বার তিতাস গ্যাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর সুফল হিসেবে জামায়াতে ইসলামীর প্রচেষ্টায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ পাইপ মেরামতের জন্য টেন্ডার আহ্বান করেছে। এভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব সময় জনগণের পাশে থেকে জনদুর্ভোগ লাঘবের কাজ করে যাবে বলে জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন -সাভার থানা আমীর সদস্য সচিব মো. আব্দুল কাদের,মজলিসে শূরা সদস্য দারুসসালামে থানা এবং সদস্য সচিব ডা. মোঃ রেজাউল করিম রেজা,মাওলানা আরিফুল ইসলাম, হাসানুল বান্না সাকিব, মো. সাইফুদ্দিন এবং হাজী মো. দেলোয়ার হোসেনসহ প্রমুখ।