Shakil Shah
৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ট্রাকের গায়ে মাইক্রোর ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

ভোরের দর্পণ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুজনসহ চার জন মারা গেছেন। এদের মধ্যে একজন পথশিশু রয়েছে। কুয়াশার কারণে সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা বলে জানায় পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে ৫ জন যাত্রী নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজারে ফিরছিল একটি মাইক্রোবাস। সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

এসময় মাইক্রোবাসে থাকা চালকসহ ছয় আরোহীর মধ্যে তিনজন ভাগ্যক্রমে বের হতে পারলেও অপর তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

বিস্ফোরণে সিলিন্ডারের একটি টুকরার আঘাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৮ বছরের এক পথশিশু মারাত্মকভাবে আহত হয়। তাকে ওসমানী মেডিকেলে নেয়া হলে মারা যায় শিশুটি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, পেছন থেকে একটি মাইক্রো এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতর ৩ জন মারা যায়। বাইরে দাঁড়িয়ে থাকা একটি শিশুও মারা গেছে।

মাইক্রোবাসটি বিয়ানীবাজার থেকে রোগী নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে ফিরছিল।

দুর্ঘটনায় আগুন লেগে ট্রাকের পেছনের চাকাসহ কিছু অংশ পুড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০