Shakil Shah
১৫ অগাস্ট ২০২২, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড(চট্টগ্রাম) :

ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ১৫ আগস্ট লিপিবদ্ধ হয়ে থাকবে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতরা ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহিৃত হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ।

অপর দিকে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ আলহাজ্ব এস এম আল মামুন, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, উপজেলা আ.লীগের সহ সভাপতি আ.ম.ম দিলসাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০