Shakil Shah
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টুইটারে এক বিবৃতিতে হুথিরা দাবি করছে, শত্রুদের উসকানি ও নিজ দেশের বিরুদ্ধে অবরোধ জারি রাখায় এই হামলা করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এসব তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

টুইট বার্তায় আরো বলা হয়, ইয়েমেনে যদি সৌদি আরব আগ্রাসন অব্যাহত থাকে তাহলে এর চেয়ে আরো কঠিন হামলা চালানো হবে।

তবে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবার কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ সীমান্তবর্তী শহর নাজরানে হামলার জন্য ড্রোন দুইটি পাঠানো হয়েছিল।

জোটের এক মুখপাত্র বলেন, হুথিরা সৌদি আরবের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সৌদি সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০