Shakil Shah
২১ অক্টোবর ২০২৩, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে খুলে দেওয়া হলো রাফা ক্রসিং

অবশেষে খুলে দেওয়া হলো রাফা ক্রসিং

অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু লাইভ ফুটেজে দেখা গেছে ত্রাণবাহী ট্রাক মিশরের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। কত সময় পর্যন্ত রাফা ক্রসিং খোলা থাকবে তা এখনো পরিষ্কার নয়। তবে ইসরায়েল গাজায় ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এর আগে জানা যায় যে, গাজায় খাদ্য এবং ওষুধ নিয়ে প্রবেশের অপেক্ষায় ২০টি ত্রাণবাহী ট্রাক। হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাফা সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছিল।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার (২০ অক্টোবর) মিশর সফরের সময় রাফা ক্রসিং খুলে দিয়ে গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বেশ কিছু সূত্র বলছে, ২০টি ট্রাকে প্রথম দফায় প্রধানত চিকিৎসা সামগ্রী এবং সামান্য খাদ্য সরবরাহ করা হতে পারে। তবে পানি ও জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে জানা গেছে।

হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণবাহী যে বহরের প্রবেশের কথা তার মধ্যে রয়েছে ২০ ট্রাক ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং সীমিত পরিমাণ খাদ্য সামগ্রী (টিনজাত পণ্য)।

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাফা ক্রসিং দিয়ে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে এবার ওষুধ এবং স্বাস্থ্য সরঞ্জামসহ ৬০ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠাচ্ছে ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০