Shakil Shah
৭ এপ্রিল ২০২১, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার দোষ হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গেছি : ভাবনা

ভোরের দর্পণ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলো বইমেলায় কোনো একজন তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভাইরাল হওয়া এই ছবিগুলো নজরে এসেছে এই অভিনেত্রীরও।

এর প্রতিবাদ জানিয়ে ভাবনা এক ফেসবুক পোস্টে জানান, ‘আমার দোষ আমি হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি? সত্যি! আমাদের নানি-দাদিরা এখনো হাতাকাটা ব্লাউজ পরে থাকেন। এই ছবিটি সবাই পোস্ট করছে, আমাকে নিয়ে বাজে কথা লিখছে। অশ্লীল বলছে! যারা পোস্ট করে বাজে লিখছে তারা বেশিরভাগ পুরুষ। সব পুরুষকে খারাপ বলব কী করে, আমার বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কী পোশাক পরা উচিত? আমি কী পরব? আমরা নারীরা কি পরব তা ঠিক করবেন আপনি? আমার সত্যি কিছু বলার নেই।’

সবশেষে তিনি লিখেছেন, ‘গত তিন-চার দিন ধরে আমি বিরক্ত খুবই এবং হতাশ। আমরা আসলেই কি নারীর সম্মান কখনই দিতে পারব না?’

ভাবনা বলেন, ‘একটি শ্রেণি সারা দিন ফেসবুকে পড়ে থাকে শুধু মেয়েদের ছবির নিচে বাজে মন্তব্য করার জন্য। এদের কাজ নেই। সারা দিন এরা ওঁৎ পেতে থাকে কখন মেয়েরা ছবি পোস্ট করবে আর সেখানে তারা বাজে মন্তব্য করবে। এরা নিম্ন মানসিকতার। এদের মন্তব্য আমি দেখি না। কিন্তু দিনশেষে আমিও তো মানুষ, আমারও তো পরিবার আছে, কত সহ্য করা যায় এসব। এসব নিম্ন মানসিকতার মানুষদের চিকিৎসা করা উচিত। এদের চিকিৎসা হলো শাস্তি।’

এদিকে, চলতি বছর বইমেলায় ভাবনার ‘গোলাপি জমিন’ নামের একটি উপন্যাস ও ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’ শিরোনামের একটি কবিতার বই প্রকাশ হয়েছে। এই দুই বইয়ের জন্যই মেলায় গিয়েছিলেন ভাবনা। আর পাঠক ও ভক্তদের দিয়েছেন অটোগ্রাফ। ভাইরাল হওয়ার ছবিগুলো ওই মুহূর্তেরই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১০

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১১

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বোয়ালমারী মাদক বিরোধী ও অপরাধ দমনে গ্রামবাসীর ঐক্যের ওপর জোর, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ

১৩

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১৪

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চায় মার্কিন বাহিনী

১৫

হাম মোকাবিলায় জোরালো অভিযান, মে মাসেই পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

১৮

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

১৯

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

২০