Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সীমানা প্রাচীর ভাঙচুর ও জমি দখলচেষ্টার অভিযোগ-আদালতের নিষেধাজ্ঞা

আশুলিয়ায় সীমানা প্রাচীর ভাঙচুর ও জমি দখলচেষ্টার অভিযোগ-আদালতের নিষেধাজ্ঞা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সীমানা প্রাচীর ভাঙচুর, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্পদ ও রাকিব নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিরোধপূর্ণ জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি। এ ঘটনায় উভয় পক্ষই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী জাকিরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী জাকিরুল ইসলাম (৪৮) জানান, ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ী এলাকার গনকবাড়ী মৌজায় অবস্থিত ডি.এস ১, এসএ-৩১৭, আরএস-৩৭, বিএস-৩১৮৬, ৫৫৩৭, ৪২৫৭ দাগ এবং সিএস ও এসএ-৬৮১, ৮৩৯, বিএস-১৩৬০৯ দাগভুক্ত ২০১৯ সালের ২২ ডিসেম্বর তৎকালীন জমির মালিক মনোয়ার হোসেন ও রেহেনা বেগমের থেকে ১৪ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক তিনি ও তার ভাই জিন্নাতুল ইসলাম রিপন। তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও দাবি করেন।

তার অভিযোগ, আমাদের দুই ভাইকে ৫০৬(২) ধারার মামলা দিয়ে গত ২০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পুলিশ আটক করে আটকে রেখে থানায়। এই সুযোগে ২১ ফেব্রুয়ারি সকালে সম্পদ ও রাকিব নামে দুই ভাই তাদের ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছপালা কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। উল্টো আমাদের দুই ভাইকে ভূমিদস্যু আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরও জানান, জমির মালিকানা নিয়ে আমাদের পক্ষ থেকে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৫৬১/২৫) বিচারাধীন রয়েছে এবং আদালত থেকে নিষেধাজ্ঞাও জারি রয়েছে। তারপরও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

অন্যদিকে অভিযুক্ত সম্পদ ও রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের দাবি, কাইচাবাড়ী মৌজার সিএস ও এসএ-৬৮১, আরএস-৮৩৯ ও ৮৪৩, বিআরএস-১৩৬২৯ দাগের প্রায় ১৫০ শতাংশ জমির মালিক ছিলেন তাদের পিতা সবুর উদ্দিন মন্ডল। পিতার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তারা জমির মালিক হন। নিজেদের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দিয়ে মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে রাকিবুল ইসলাম শিবলু থানায় পৃথক একটি সাধারণ ডায়েরি করে উল্লেখ করেন, তাদের বিআরএস-১৩৬২৯ দাগের জমির অংশ জবরদখল করা হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৫ সকাল ১১টার দিকে জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের কাছ থেকে হুমকি ও মামলার ভয়ভীতি প্রদর্শনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তৎকালীন জমির মালিক মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর আগে ধাপে ধাপে ১৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করি। ক্রয়ের পর থেকেই এসএ, আরএস, বিএস ও সিএস রেকর্ড অনুযায়ী নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছি। পরবর্তীতে বৈধ কাগজপত্রসহ জমি ও বসতবাড়িটি জাকিরুল ইসলাম ও তার ভাই জিন্নাতুল ইসলাম রিপনের কাছে বিক্রি করে দিই। জমিটি সম্পূর্ণ ঝামেলামুক্ত। তবে বর্তমানে একটি কুচক্রী মহল দলীয় প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছে বলে শুনছি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গত বছরের ২৯ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০