Shakil Shah
১৬ জুলাই ২০২১, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইভ্যালির কার্যালয় বন্ধ, ঝুলছে নোটিশ

ইভ্যালির কার্যালয় বন্ধ

দেশীয় ই-কমার্স জায়ান্ট ইভ্যালি ডককমের ভাউচারে পণ্য দেয়া বন্ধ করে দিচ্ছে একের পর এক সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান (মার্চেন্ট)। তারা বকেয়া টাকা পেতে প্রতিষ্ঠানটির ধানমণ্ডির সোবহানবাগ কার্যালয়ে ভিড় করছে। একই সঙ্গে পণ্য ও অর্থ ফেরত না পাওয়া গ্রাহকরাও যাচ্ছেন সেখানে। অভিযোগ পাওয়া গেছে, কার্যালয়টি বন্ধ পাওয়া গেছে, সাড়া নেই তাদের হটলাইন নম্বরেও।

 

বন্ধ কার্যালয়টির সামনে স্বাক্ষর ও তারিখবিহীন দুটি নোটিশ ঝুলছে। তাতে বলা হয়েছে, তাদের সশরীর গ্রাহকসেবা বন্ধ, চালু থাকছে অনলাইনে গ্রাহকসেবা এবং পণ্য সরবরাহ। কার্যালয়ে দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী জানান, লকডাউন শিথিল হলেও অফিস করেননি কোনো কর্মকর্তা।

 

জানা গেছে, ইভ্যালির ভাউচারে পণ্য দেয়া বন্ধ করে দিয়েছে রঙ বাংলাদেশ, জেন্টল পার্ক, ট্রেন্ডস, আর্টিসানসহ বেশ কিছু প্রতিষ্ঠান। গত দুই দিনে গ্রাহকদের খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েও দিয়েছে তারা।

evaly bd

ইভ্যালি, ফাইল ছবি

এর আগে ইভ্যালির চেয়ারম্যান মিসেস শামীমা নাসরীন ও এমডি মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পুলিশের সংশ্লিষ্ট শাখায় সংস্থাটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে সংস্থাটি।

এদিকে, ইভ্যালিসহ ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে সিআইডি। এগুলোর একটি ‘ধামাকা’র ব্যাংক হিসাব জব্দে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে গোয়েন্দা সংস্থাটি। অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইভ্যালি ছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো- আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০