Online Desk
৫ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: মির্জা ফখরুল

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিসিদের প্রতি নির্দেশনায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করেন, তাই তাদের সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’

বিগত সরকারের দুর্নীতি ও অবকাঠামোস্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, ‘গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এই দীর্ঘ সময়ে অবকাঠামো নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে।
ভবিষ্যতে যেন এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তাঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করা হবে।’
ডিসি সম্মেলনকে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

১০

উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে এক বৃদ্ধার মৃত্যু

১১

দশমিনায় ব্রিজের এপ্রোচ সড়কের দাবিতে মানববন্ধন

১২

বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা খেয়ে বহিষ্কার দাখিল পরীক্ষার্থী

১৩

ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৪

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: মির্জা ফখরুল

১৫

তামিলনাড়ুর ৪৯ বছরের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন বিজয়

১৬

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

১৭

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে : চিফ প্রসিকিউটর

১৮

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

১৯

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

২০