Online Desk
৫ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

শাহ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি: বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য (ভিসি)কে অপসারণের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাত্রদল বিশ্ববিদ্যলয় কমিটির আহবায়ক নাছির উদ্দিন অর্ণব। এসময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিযেছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধ্যান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়েতি করণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।

তারা আরও অভিযোগ করেন, এই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানী উত্তোলণ, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে।

তাছাড়াও এই ভিসি ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদের বেদীতে ছাত্রদলের দেয়া ফুল বেদী থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্ত সেই তিনিই বিকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরণের আয়েজনে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

তারা আরো বলেন মূলতো তিনি এই বিশ্ববিদ্যালকে শিবিরের ঘাঁটি হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা এমন দল কানা ভিসিকে চাইনা। তাই এই আলটিমেটাম। নির্দিষ্টি সময়ের মধ্যে দাবি মানা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেয়া হবে। এসময় ভিসির অপসারণের দাবি করা হয়

সংবাদ সম্মেলন শেষে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয় নেতা কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১০

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১১

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

১২

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

১৩

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

১৪

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

১৫

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

১৬

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

১৭

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

১৮

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

১৯

উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে এক বৃদ্ধার মৃত্যু

২০