Online Desk
৫ মে ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জ্বালানি তেলের তীব্র সংকটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আমদানি-রফতানিকারক ও সাধারণ ব্যবসায়ীরা। পাশাপাশি কাজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দেড় হাজার শ্রমিক।

সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ যাওয়া-আসার মাঝেই বেল্ট মেশিনে সীমিত পরিসরে পাথর ভাঙার কাজ চলছে। প্রতিটি ডিপোতে জমে আছে ভাঙা পাথরের স্তুপ। বাজারে পাথরের চাহিদা থাকলেও জ্বালানি সংকটের কারণে ট্রাক চলাচল কমে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসায়ীরা পাথর লোড দিতে পারছেন না এবং বেচাকেনা কমে যাওয়ায় শ্রমিকরা অলস সময় পার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে অধিকাংশ ডিপোর পাথর লোডিং মেশিন অলস পড়ে আছে। ট্রাক ও ড্রাম ট্রাকের সংখ্যা কমে যাওয়ায় স্থলবন্দরে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুর শ্রমিকরা।

ভুক্তভোগীরা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর থেকেই জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। ডিপোগুলোতে প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, আর খুচরা বাজারেও তেলের তীব্র সংকট বিরাজ করছে। পেট্রোল পাম্প থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা চাহিদার তুলনায় অত্যন্ত কম।
ট্রাক মালিকদের ভাষ্য, পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তারা ট্রাকে পণ্য বোঝাই করতে পারছেন না। অনেক ট্রাক এক সপ্তাহেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে। ট্রাক টার্মিনালে খালি ট্রাকের দীর্ঘ সারি এখন নিত্যদিনের চিত্র।

পাথর ভাঙা ও লোড-আনলোড শ্রমিক হাশেম আলী, আছর উদ্দিন ও আব্দুর রহিম জানান, নিয়মিত কাজ না থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, “তেল সংকটের কারণে ট্রিপের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছি।”

স্থলবন্দরের কমিশন এজেন্ট (ব্যবসায়ী) জহুরুল ইসলাম জানান, “আগে প্রতিদিন গড়ে ১৫টি ট্রাকে পাথর দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো। বর্তমানে দিনে সর্বোচ্চ ৪ থেকে ৫টি ট্রাক পাঠানো সম্ভব হচ্ছে।”

ট্রাক মালিক আরিফ হোসেন বলেন, “জ্বালানি সংকটের কারণে একটি ট্রাক তিন দিনেও একটি ট্রিপ দিতে পারছে না।”

আমদানি-রফতানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম জানান, পাথরের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও পরিবহন সংকটের কারণে বিক্রি কমে গেছে।
মেসার্স রুমানা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, “আগে প্রতিদিন ৩৫ থেকে ৪০টি ট্রাকে পাথর লোড হতো। এখন দিনে ১০ থেকে ১২টির বেশি ট্রাক লোড করা সম্ভব হচ্ছে না। ফলে ব্যবসায় চরম মন্দা চলছে।”

সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ব্যাপারী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব এ স্থলবন্দরেও পড়েছে, ফলে বেচাকেনায় ভাটা পড়েছে।

সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন এর তথ্যমতে, জ্বালানি সংকটের কারণে চাহিদা মতো ট্রাক স্থলবন্দরে না আসায় পাথর বেচা কেনা কিছুটা কমেছে। ব্যসায়ীদের ডিপোগুলোতে পাথরের স্তুপ জমে আছে। ভূরুঙ্গামারীর একমাত্র তেলের পাম্পে জ্বালানি সর্বরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক আমিনুল হক জানান, স্থলবন্দরে এলসি আগের মতোই হচ্ছে। প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক ভারত থেকে বন্দরে ঢুকছে। বাইরে হয়তো বেচাকেনা একটু কমেছে। কিন্তু রাজস্ব আয়ে এর কোন প্রভাব পড়েনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটে সাংবাদিকদের কর্মশালা: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান

ভারী বৃষ্টিতে পানির নিচে মুগডাল, দিশেহারা পটুয়াখালীর কৃষক

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশে বড় রদবদল, ১২ পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

মেঘনা ব্যাংক বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করলো

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ ও সেচযন্ত্র ভাঙচুর, থানায় অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ শাড়ী জব্দ

১০

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

১১

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

১২

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

১৩

শ্রীপুরে আমার দেশ সম্পাদকের রোগ মুক্তির দোয়া মাহফিল

১৪

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি

১৫

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ: গ্রামের বাড়িতে শোকের ছায়া

১৬

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

১৭

জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ী-শ্রমিক

১৮

মৃত্যুর দ্বারপ্রান্তে বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী: দখল ও দূষণে হারাচ্ছে অস্তিত্ব

১৯

ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

২০