Shakil Shah
২২ মে ২০২১, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপির বিরুদ্ধে সংবাদ, ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

ভোরের দর্পণ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সাবেক যুগ্ম সম্পাদক আলামিন হোসেন।

শনিবার (২২ মে) সকালে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আলামিন হোসেন বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড: ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রেক্ষিতে গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এম এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

২০২০ সালে ২৩ আগস্ট স্থানীয় আদালত থেকে জামিন নেন তারা। এ মামলায় ২০২১ সালের ৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত সকল নথিপত্র বিচারের জন্য ঢাকায় ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। পরে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সাংবাদিক আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাহাবুব চান্দু জানান, মামলাটি মেহেরপুর আদালত থেকে ঢাকা ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে সে মামলাটি বিভাগীয় পর্যায় যাওয়ার কথা। কিন্তু ঢাকা থেকে এখন পর্যন্ত বিভাগীয় ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো হয়নি। আর লকডাউনের কারণে জামিনও নেওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০