Bhorer Darpan
৫ জুলাই ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক 

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হেরোইনসহ এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে। 

শনিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে নুর নবী ভাড়া বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন — চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চারুলিয়া গ্রামের নূরনবীর স্ত্রী শিখা খাতুন এবং তার ছেলে জাহিদ হোসেন। বর্তমানে তারা মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড ওয়াপদা এলাকার সন্নিকটে সঞ্চিতা ইসলামের মালিকানাধীন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড ওয়াপদা এলাকার সন্নিকটে সঞ্চিতা ইসলামের বাড়ির ভাড়াটিয়া নূর নবী মাদক বিক্রি করছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং মেহেরপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট প্রভাংশু প্রসাদ বালার নেতৃত্বে যৌথ দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৩০ গ্রাম হিরোইন, ওজন পরিমাপের দু’টি ডিজিটাল মেশিন এবং নগদ ৬২ হাজার ৮৩০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় আটক শিখা খাতুন, তার ছেলে জাহিদ এবং পলাতক নূর নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

১০

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

১১

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১২

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১৪

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৫

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৬

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৭

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৮

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৯

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

২০