৬ জুন ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা থেকে সুস্থ ৩৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩১ লাখ ১১ হাজার ১৬৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৬১৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৩ লাখ ৩৫ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে সাত লাখ ৩৮ হাজার ৬৪৬ জন, ব্রাজিলে দুই লাখ ৮৮ হাজার ৬৫২, রাশিয়ায় দুই লাখ ১২ হাজার ৬৮০ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৬৮ হাজার ৫০০, ইতালিতে এক লাখ ৬৩ হাজার ৭৮১, তুরস্কে এক লাখ ৩৩ হাজার ৪০০, ইরানে  এক লাখ ২৯ হাজার ৭৪১, ভারতে এক লাখ ১৩ হাজার ২৩৩, মেক্সিকোতে ৭৮ হাজার ৫৯০, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩২৯, পেরুতে ৭৯ হাজার ২১৪ এবং ফ্রান্সে ৭০ হাজার ৫০৪ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সৌদি আরবে ৭০ হাজার ৬১৬, কানাডায় ৫২ হাজার ৫৬৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৬০০,  বেলজিয়ামে ১৬ হাজার ১১২, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৭৪২, বাংলাদেশে ১২ হাজার ৮০৪, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৫৩১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬৮৩ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৬১০ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৯৮ হাজার ১৪১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০