Shakil Shah
১৮ অগাস্ট ২০২২, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের পাওয়ার হিটিং অনুশীলন দেখতে মিরপুরে পাপন

ভোরের দর্পণ ডেস্কঃ

আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে, যে ফরম্যাটে বাংলাদেশ এখনো অপেক্ষাকৃত দুর্বল। তবে টি-২০-তে বদলে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ার হিটিং ব্যাটিং আরো রপ্ত করার জন্য ঘাম ঝরিয়ে যাচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ কিংবা আনামুল হক বিজয়রা। ক্রিকেটারদের সেই অনুশীলন দেখতে স্টেডিয়ামে হুট করে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মিরপুরে হাজির হন বিসিবি সভাপতি। মাঠে এসে ক্রিকেটারদের রীতিমতো ‘সারপ্রাইজ’ দিয়েছেন বোর্ড প্রধান। নাজমুল হাসান যখন মাঠে আসেন তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন মুশফিক। সাকিব অনুশীলন শেষ করে আগেই ড্রেসিংরুমে ঢুকে যান।

অনুশীলন থামিয়ে মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনরা বোর্ড প্রধানের সাথে দেখা করে আলোচনায় যোগ দেন। এ সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টরও উপস্থিত ছিলেন।

এশিয়া কাপের যাত্রা শুরুর আগে কোচ ও অধিনায়কের সাথে আলোচনায় বসার কথা রয়েছে। কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শুক্রবার ঢাকায় আসবেন। শনিবার স্থানীয় এক হোটেলে তারা আলোচনায় বসবেন৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১০

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১১

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৩

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৪

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১৫

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৬

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৭

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৮

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

২০