
ধুুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা ডিগ্রী কলেজের আয়োজনে অত্র কলেজে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও উপস্থিত নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সোনাহাটা ডিগ্রী কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সোনাহাটা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফজল-এ-খুদা তুহিন। সভাপতির বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র বসাক।
অত্র কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হোসনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, নিমগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহসীন আলী, সহসভাপতি বনিজার রহমান বাটুল, বিএনপি নেতা শফিকুল ইসলাম, সোনাহাটা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন, সহকারি অধ্যাপক শাহ আলম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ,তায়েজুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, অভিভাবক আমজাদ হোসেন, শিক্ষার্থী শামীম হোসেন ও বিভা খাতুন ।