Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় ডাকাতির রেশ কাটতে না কাটতেই আবারও ডাকাতির ঘটনা ঘটছে।

বুধবার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত ওসী আজগর আলী। এরআগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জ বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয় এবং ওই বাড়ির এক নারী ভাড়াটিয়াকে তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে রেখে যায়।

ডাকাতি হওয়া বাড়ির গৃহকর্তা আব্দুল্লাহ তিনি একটি বাইয়িং হাউজে চাকরী করেন।

তিনি জানান, ভোররাতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রূপার চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কানের দুল ছিঁড়ে নেয়। ডাকাতেরা যাওয়ার সময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায়। এসময় ডাকাতরা আরেক ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে কিছুদূরে রাস্তার ফেলে রেখে চলে যায়। সকালে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসী আজগর আলী বলেন, ডাকাতির ঘটনা ঘটছে এবং ঘটনাস্থলে আমরা পরিদর্শনে গিয়েছিলাম। বাদী পক্ষের এখনও অভিযোগ পাইনি। তাদের অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১০

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১১

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১২

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৩

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৫

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৭

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৮

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

১৯

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

২০