Shakil Shah
২৭ এপ্রিল ২০২১, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে অন্যের জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে অন্যের জমি জোর করে দখল নিয়ে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বিল কাজুলিয়া মৌজায়।
শুধু তাই নয় ভুক্তভোগী অসহায় কৃষক এঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ প্রভাবশালীরা গত ৩১ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মোঃ আলামীন শেখ (৩৫), রাশিদা বেগম (৪৫), কোহিনুর বেগম (৪২), পান্না বেগম (৪০), সাহিদা বেগম (৩৭), শিউলি বেগম (৩৩), সর্ব পিং- মৃত হাচান উদ্দিন শেখ ও আমিনুর শেখ, পিং- তৈয়ব শেখকে বিবাদী করে (৩৮৬/২১ নং) একটি পিটিশন দায়ের করেন।
পরে ভুক্তভোগী মোঃ আল আমিন শেখ নিরুপায় হয়ে  গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি অভিযোগ দায়ের করেন এবং আইনগত সহায়তা চেয়ে গোপালগঞ্জ পুলিশ সুপার বরাবর চলতি মাসের গত ২২ এপ্রিল মোঃ মন্টু শেখ, পিং- মৃত নুরুদ্দিন শেখ, মোঃ মুসা শেখ, পিং- মৃত কালা মিয়া, শ্যামল সিংহ, পিং- পরিতোষ সিংহ, তোতা দাড়িয়া, পিং- মৃত আক্কাচ দাড়িয়া, কালাম শেখ, পিং- মৃত হারেজ শেখ, মোঃ বাদল শেখ, পিং- মৃত নুরুদ্দিন শেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের ৬৬ নং বিল কাজুলিয়া মৌজার বি, আর, এস, ৯৯৭ নং খতিয়ানের ২২২৯ নং দাগের ১-২৯ (এক একর ঊনত্রিশ) শতাংশ নাল জমি দীর্ঘদিন ধরে ক্রয় বা কড়ালি নিয়ে মাছের ঘের করার পাঁয়তারা চালিয়ে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ গত ২৬ মার্চ ‘২১ রাতের আঁধারে আমার অজান্তে ভেকু মেশিন দিয়ে আমার জমির মাটি কেটে ঘেরের পার বেঁধে জোর করে অন্যায় ভাবে আমার জমির দখল নেয়। পরবর্তীতে, আমি ওদের সাথে যোগাযোগ করে আমার জমির ওপর অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে কাঁটা পারের দখল ছেড়ে দিতে অনুরোধ করলে প্রতিপক্ষ আমাকে ও আমার পরিবারের সকলকে মিথ্যা মামলা সহ প্রাণনাশের হুমকি দেয়। মঙ্গলবার গণমাধ্যমকে ভুক্তভোগী আরো জানান, আমি গরিব অসহায় কৃষক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এ ঘটনার বিচার চাই।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০