Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দুই দিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় উপজেলার ৩ টি কলেজ ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।

মেলায় অংশগ্রহণ করে আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ ‘বেইস ডোর লক সিস্টেম’ প্রকল্প প্রদর্শন করে কলেজ ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বেগম গুল চেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ ‘নিইও ডায়নামিস’ প্রকল্প প্রদর্শন করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল তাসনিম রিচি এবং মাধ্যমিক পর্যায়ে বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিজাতুল হাসান প্রথম স্থান অধিকার করে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিকালে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে শিক্ষার্থীরা।”

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রাজিব হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০