Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছ থেকে জরিমানাসহ অর্থ আদায় করা হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি বিধি মোতাবেক ২৪৭ জন হতদরিদ্র নারীকে চালের দ্বিগুণ বাজারমূল্য ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, গত মার্চ মাসে সুকাশ ইউনিয়নের ২৪৭ জন কার্ডধারী নারীর জন্য বরাদ্দকৃত চাল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। তবে নিয়ম অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে তা বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।

ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০১১ এর ৯ নম্বর ধারা অনুযায়ী, সরকারি মালামাল আত্মসাৎ করলে তার বাজারমূল্যের দ্বিগুণ অর্থ আদায়ের বিধান রয়েছে। সেই মোতাবেক অভিযুক্ত চেয়ারম্যানের কাছ থেকে জরিমানাসহ অর্থ আদায় করা হয়। শনিবার সুকাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের উপস্থিতিতে ওই অর্থ বিতরণ করা হয়। জরিমানাসহ প্রত্যেক সুবিধাভোগী নারী ৩ হাজার ৪২৫ টাকা করে হাতে পেয়েছেন।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি বিধি মোতাবেক দ্বিগুণ অর্থ আদায় করা হয়েছে। সরকারি বরাদ্দে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন নিজের ভুল স্বীকার করে জানান, একটি মহলের ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি বিধি মোতাবেক সুবিধাভোগীদের দ্বিগুণ অর্থ ও তাদের জমাকৃত সঞ্চয় ফেরত দিয়েছেন।

অর্থ বিতরণকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

পাওনা টাকা হাতে পেয়ে সুবিধাভোগী নারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: ২৭তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

আবারও বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সরকার শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে – জিএম সিরাজ এমপি

১০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

শ্রীপুরে তীব্র গরম ও লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা বেড়েছে

১৪

কুবিতে ৩০ হাজার টাকায় বাস হস্তান্তর, অন্ধকারে প্রশাসন

১৫

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

১৬

ঢাকা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল্লাহ-হিল কাফি

১৭

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

১৯

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০