Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ বিপুল আনন্দঘন ও শান্তিপুর্ণ পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাতটি পদের নির্বাচন সম্পন্ন।

২৫ এপ্রিল শনিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ১৬৫১ জন ভোটারের মধ্যে ৯০৮ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ১০ ভোট বিভিন্ন কারনে নষ্ট হয়েছে।

এ নিবাচনে ভাইস চেয়ারম্যান পদে ইমাম জাফর সিকদার ও সাধারন সম্পাদক পদে সৈয়দ হাফিজুর রহমান হিরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

ভোটে কার্যনির্বাহী কমিটির ৫ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ আলামিন হাওলাদার ভোট পেয়েছেন ৬৬৮, চৌধুরী আরাফাত আল ফেরদৌস ( নিপু) পেয়েছেন ৫৫৮ ভোট, ড.আমিনুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫৪ ভোট, আব্দুস সালাম আরিফ পেয়েছেন ৪৩৫ ভোট ও মো. নঈমুল ইসলাম পেয়েছেন ৪১৮ ভোট। নঈমুল ইসলামের নিকট প্রতিদ্বন্দী কে.এম শাহাদাত হোসেন পেয়েছেন ৪০৮ ভোট মাত্র ১০ ভোটের ব্যবধানে শাহাদাত হেরেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দায়িত্বে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মো. নাছিম রেজা। সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন ও অনুষ্ঠানের সার্বিকভাবে তদারকি ও সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের দায়িত্বরত সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিটের সহকারী পরিচাক মো. ফারুক হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: ২৭তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

আবারও বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সরকার শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে – জিএম সিরাজ এমপি

১০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

শ্রীপুরে তীব্র গরম ও লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা বেড়েছে

১৪

কুবিতে ৩০ হাজার টাকায় বাস হস্তান্তর, অন্ধকারে প্রশাসন

১৫

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

১৬

ঢাকা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল্লাহ-হিল কাফি

১৭

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

১৯

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০