Shakil Shah
১১ অগাস্ট ২০২১, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের নাম রেখে বিতর্কের মুখে সাইফ-কারিনা

২০১২ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান তৈমুর আলী খান। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তাদের ঘরে আসে দ্বিতীয় পুত্র সন্তান। সম্প্রতি দ্বিতীয় ছেলের নাম ঘোষণা করেন এই দম্পতি।

প্রথম সন্তান তৈমুর আলী খানের নামকরণের পর বিতর্কের মুখে পড়েছিলেন কারিনা ও সাইফ। মূলত সে কারণেই দ্বিতীয় সন্তানের জন্মের পর কয়েক মাস কেটে গেলেও নাম প্রকাশ করেননি তারা।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেন কারিনা। সেই লাইভেই অভিনেত্রীকে তার দ্বিতীয় ছেলের নাম জিজ্ঞেস করেন সঞ্চালক করণ জোহর। উত্তরে অভিনেত্রী জানান, তৈমুরের ভাইয়ের নাম জেহ আলি খান। সেখান থেকেই নেটিজেনরা অনুমান করেন, জেহ নিশ্চয়ই তার ডাক নাম, তার আসল নাম জাহাঙ্গীর বা জালাউদ্দীন হতে পারে।

তবে কারিনার বই থেকে জানা যায়, জেহ আসলেই তার ডাকনাম। আর পুরো নাম জাহাঙ্গীর আলী খান।

এরপর থেকেই বিতর্কের মুখে পড়েছেন ‘সাইফিনা’। মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখাতেই টুইটারে ট্রোলড হচ্ছেন তারা। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পাঞ্জাবি কাপুর হয়ে কারিনা কীভাবে সেই মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখলেন যে একজন শিখ গুরুকে হত্যা করেছিল। পাশাপাশি আরও অনেকেই নামের সঙ্গে ধর্ম মিশিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করেন।

এর বিপরীতে কেউ কেউ আবার এই তারকা দম্পতির পাশেও দাঁড়িয়েছেন। ট্রোলারদের যোগ্য জবাবও দেন সেই ভক্তরা।

উল্লেখ্য, মঙ্গলবারই নিজের নতুন সিনেমার ঘোষণা দেন কারিনা। হনসল মেহেতার আগামী সিনেমায় দেখা যাবে তাকে। একতা কাপুরের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করবেন কারিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

১০

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১১

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৩

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৪

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১৫

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১৬

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১৭

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৮

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৯

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

২০