Shakil Shah
৬ অক্টোবর ২০২১, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামের টানে বলিউড ছাড়ার ২ বছর পর ইনস্টাগ্রামে কাশ্মীরি কন্যা 

ভোরের দর্পণ ডেস্ক:

বলিউডে খুবই সম্ভাবনাময়ী নায়িকা হিসেবে একটি নাম উচ্চারিত হচ্ছিল। ক্যারিয়ারের বসন্তকালেই সেই জাইরা ওয়াসিম ধর্মের টানে অভিনয় ছেড়ে যান।

২০১৯ সালের ৩০ জুন মাত্র ১৮ বছর বয়সেই বলিউড ছাড়েন তিনি।  সবাইকে অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ছবির জনপ্রিয় নায়িকা শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জাইরার অকাল অবসর নিয়ে কম আলোচনা হয়নি। তবে নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা। অভিনয় ছাড়ার আড়াই বছর পর প্রথমবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন জাইরা।

জাইরার পোস্ট করা ছবিতে একটা ব্রিজের ওপর হাঁটতে দেখা গেছে তাকে। বোরকা পরে রয়েছেন সাবেক নায়িকা। ক্যামেরার দিকে পিঠ করে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘অক্টোবর সামের সূর্যকিরণ’। ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না, তবু এতদিন পর জাইরার ঝলক দেখতে পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।
প্রসঙ্গত ইসলামের টানে ২০১৯ সালের ৩০ জুন অভিনয়কে বিদায় জানান জায়রা ওয়াসিম।  যদিও গেল বছর তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটির শুটিং করেছিলেন তিনি আগেই। বলিউড ছাড়ার ঘোষণার পর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে।

সেই সময় তিনি বলেছিলেন— ‘আমি বুঝতে পেরেছি বহুদিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করছিলাম। এবার আমি আরও সুন্দরভাবে ফিট হতে পারব। কিন্তু সেটা অভিনয়ের জন্য নয়। অভিনয় জগতে আমি অনেক ভালোবাসা, সমর্থন-প্রশংসা পেয়েছি। কিন্তু এই ফিল্ড যেটা করেছে তা হলো আমাকে ধীরে ধীরে অবমাননার দিকে ঠেলে দিয়েছে।

ক্রমশ অবচেতনভাবে আমি আমার ইমান (বিশ্বাস) থেকে দূরে সরে যাচ্ছিলাম। কারণ আমি এমন একটি পরিবেশে কাজ করতাম, যা ক্রমাগত আমার ইমানের মাঝে বাধা হতো। ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১০

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১১

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১২

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৩

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১৪

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১৫

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১৬

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৭

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৮

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১৯

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

২০