Shakil Shah
১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা পঞ্চম দিনের মতো ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা বন্ধ

টানা পঞ্চম দিনের মতো ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পেঁয়াজ আমদানি হবে কিনা নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি।

তবে ৩৫০টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভারতে পথিমধ্যে রয়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

তিনি জানান, সোমবার থেকে ভারতের ঘোজাডাঙ্গা পার্কিং ইয়ার্ডে দেড়শ’রও বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সাতক্ষীরা প্রবেশের অপেক্ষায়।  এছাড়া নতুন করে পথিমধ্যে রয়েছে আরও ৩৫০টির মতো পেঁয়াজ ভর্তি ট্রাক।  যা বাংলাদেশে প্রবেশ করতে না পারলে প্রতি ট্রাকে ৮ থেকে ১০ লাখ টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাতক্ষীরার পেঁয়াজ ব্যবসায়ীরা।

ভোমরা স্থলবন্দরের আমদানিকারক পঙ্কজ কুমার দত্ত বলেন, এলসি করা পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করতে না পারলে পেঁয়াজে পচন ধরে নষ্ট হবে।  লোকসান গুনতে হবে তাদের।

এদিকে সাতক্ষীরার খুচরা বাজারে অনিয়ন্ত্রিতভাবে বেড়েছে পেঁয়াজের দাম।  এতে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা।

সাতক্ষীরা শহরের বড় বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম, মতিয়ার রহমানসহ অনেকেই জানান, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম।  মাত্র ৫ দিনের ব্যবধানে দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে সাতক্ষীরা ও ভোমরা স্থলবন্ধরে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে দাম বাড়াতে না পারে সেজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে ।

তিনি জানান, প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে।  এরই মধ্যে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০