Shakil Shah
২ অক্টোবর ২০২১, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল

আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের হাটবাজার, রাস্তাঘাট ও সড়কের মোড়ে নীতিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। পাশাপাশি বোতল ও জারিকেনে দেদারছে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ পেট্রোল। যদিও অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রি নিষেধ তবুও তা মানছে না কেউ। যে কোনো সময় বিস্ফোরণ ও দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পৌরশহরের সত্যপীর ব্রিজ, পুরাতন বাসস্ট্যান্ড, কালিবাড়ী বাজার মুদির দোকান, ফলের দোকান, পান দোকান, ওষুধের দোকান, কাঁচামালের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার ও পেট্রোল সারিবদ্ধভাবে বিক্রির জন্য রাখা হয়েছে। এছাড়া পৌর শহরের বাইরে বড় খোচাবাড়ী, ছোট খোচাবাড়ী, ভুল্লিবাজার, গড়েয়া বাজার, চৌধুরী হাট বাজারসহ প্রতিটি ছোট-বড় বাজারে খোলা জায়গায় বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল।

এ বিষয়ে বড় খোচাবাড়ি বাজারের মুদি দোকানি রেদওয়ান ইসলাম বলেন, এলপি গ্যাস সিলিন্ডার বিক্রিতে লাইসেন্স নিতে হয় এ বিষয়টি তার জানা নেই। পৌরশহরের সত্যপীর ব্রিজ এলাকার গ্যাস সিলিন্ডার বিক্রিতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। এলাকার মানুষজন দোকান থেকে দিনে দুএকটা গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। লাইসেন্স করতে ও পেতে অনেক সময় লেগে যায়। তাই অল্প অল্প করে ডিলারদের কাছ থেকে সিলিন্ডার নিয়ে এসে বিক্রি করি।

গড়েয়া বাজারে স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, বাজারে গ্যাস সিলিন্ডার সঙ্গে ঝুঁকিপুর্ণ হয়ে উঠছে পেট্রোল জাতীয় পদার্থ। এ সব অধিকাংশ দোকানের ক্রেতাদের বিক্রিতারা চেনেন না। দুস্কৃতকারীদের হাতের নাগালে এ পেট্রোল খুবই বিপজ্জন। এ সব দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা উচিত।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সরোয়ার হোসাইন জানান, যত্রতত্র ভাবে রাস্তার পাশেও গ্যাস সিলিন্ডার রাখা হচ্ছে। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্যাস সিলিন্ডারে ধাক্কা লাগলে বড় ধরণের অগ্নিকান্ড ঘটে যেতে পারে। নীতিমালা মেনে ব্যবসা করতে ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে তাগাদা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মার্কেটগুলোর পাশে উম্মুক্ত জায়গাতে এ সব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। প্রতি তিনমাস পরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নিয়ম নীতি না মেনে এভাবে বিক্রি করার সুযোগ নেই জানিয়ে এ কর্মকর্তা বলেন, যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত তাদের অর্থদন্ড ও সতর্ক করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০