Shakil Shah
১৫ নভেম্বর ২০২২, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে , অভিযানে নিহত ২ আহত ৩ জন।

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে অভিযান চালাতে গিয়ে গুলিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এক কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন রোহিঙ্গা নাগরিক।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তুমব্রু সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সীমান্তের উভয় দিকেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে বিজিবি টহল বাড়িয়েছে। জিরো লাইনে থাকা রোহিঙ্গা শিবিরের কাউকেই এখন বাইরে আসতে দেওয়া হচ্ছে না।
নিহতরা হলেন অভিযানে থাকা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মোঃ রেজওয়ান (৩৪),বিষয়টি নিশ্চত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর),এদিকে একই ঘটনায় সাজেদা বেগম (২০) নামে একজন রোহিঙ্গা নারী মারা গেছে।
ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন মাদক পাচারকারীদের একটি চক্র তুমব্রু সীমান্তের রোহিঙ্গা শিবের অবস্থান করছে এ খবর পেয়ে সেখানে সন্ধ্যার দিকে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা শিবির থেকে মোঃ জামাল নামের এক পাচারকারীকে আটক করা হয়।

ঘটনার পরেই অভিযানকারী র‍্যাবের দলটির উপর গুলি বর্ষণ শুরু করে মাদক পাচারকারীরা। এতে ঘটনাস্থলে অভিযানকারী দলটিতে থাকা ডিজিএফআইয়ের কর্মকর্তা বিমান বাহিনীতে কর্মরত স্কোয়াড্রন লিডার মোঃ রেজওয়ান নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গা নারী সাজেদা বেগম। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরো তিনজন আহত হয় রোহিঙ্গা শিবিরের।

রোহিঙ্গা শিবিরের দলনেতা দিল মোহাম্মদ ও ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশের তুমব্রু লেফ্ট ক্যাম্প অংশ থেকে শতাধিক রাউন্ড গুলি করা হয়। এ সময় আতঙ্কে রোহিঙ্গারা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।

এদিকে ঘটনার পর বিজিবি ও র‍্যাব সদস্যরা সেখানে গিয়ে নিহত স্কোয়াড্রন লিডার রেজওয়ানের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম জানিয়েছেন এ ঘটনার পর জনসাধারণের নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০