Shakil Shah
২ অগাস্ট ২০২৩, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে তৈরী হচ্ছে ফেসবুক-ইউটিউবের কার্যালয়

দেশে তৈরী হচ্ছে ফেসবুক-ইউটিউবের কার্যালয়

দেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।

বুধবার (২ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং রুমানা আলী বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় ২৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নতুন সাপোর্ট উইং গঠন, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালু, মাদক কারবারিদের পাশাপাশি মাদকে অর্থ লগ্নীকারী পৃষ্ঠপোষকদের ও মাদক হতে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ, মহাপরিচালক (র‌্যাব), মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০