Shakil Shah
২৩ ফেব্রুয়ারী ২০২২, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিরো আলমের গান (ভিডিও)

ভোরের দর্পণ ডেস্ক:

যখন বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখি; তখন যেন থমকে আছে গোটা দেশবাসী। প্রতিবাদের ভাষা যেন অনড়! কেউ কোনো সাড়া না দিলেও এবার প্রতিবাদী হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। আর সেই প্রতিবাদি ভাষা তিনি তুলে ধরেছেন গানে।

আজ বুধবার ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনাম একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। এর কথা লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর মিউজিক করেছেন মমো রহমান। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে উন্মুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আলু-পেঁয়াজ-তৈলের দামসহ সব কিছু দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৩০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের মতো গরীব মানুষের কি হবে? তাহলে বোঝেন বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশ যখন স্থবির। সেখানে মানুষ তো আগে বেঁচে থাকতে হয়। পরে না হয় ফ্লাট-গাড়ি-বাড়ি কেনা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো অনেকেই ক্ষমতার গরমে চলে। টাকা দিয়ে পুরস্কার কিনে? অনেকেই ভয়ে কথা বলতে পারে না। তাই আমার এই প্রতিবাদীমূলক গান করা। কেউ তো কথা বলতে ভুলে গেছে। তাই আমি আমার মতো করে প্রতিবাদ শুরু করলাম। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতে হবে বলে।’

উল্লেখ্য, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও তার ৩টি সিনেমাসহ একাধিক গানের কাজে গাজীপুরে শুটিং করছেন বলে জানা যায়।

 
facebook sharing button
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০