Shakil Shah
৩০ অক্টোবর ২০২২, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা: ভাংচুর ও গুলি

দিদারুল আলম, নোয়াখালী প্রতিনিধিঃ শনিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্যবসায়ি হারুনুর রশিদের বসত ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে।

লক্ষ্মীপুর জেলার সীমান্ত সংলগ্ন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী হারুনুর রশিদের বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ ও ঘর লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে রাতেই রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আলী আহাম্মদের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে দাবী করছেন হারুনুর রশিদ ও তার বড় ভাই খোরশেদ আলম এবং নুর আলম।

হামলার শিকার ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি রাতে একাকী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বসত ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা তার বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে তার ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারিরা তার ঘর লক্ষ করে ৩/৪ রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায়। হারুনুর রশিদ ও তার ভাইয়েরা জানান, তাদের প্রতিবেশী নুরুল ইসলাম ও তার ছেলেদের সাথে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করলেও হামলার সাথে তাদের কেন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।

এ দিকে হারুনুর রশিদের পরিবার জানান, তাদের সাথে যাদের জমিজমা নিয়ে বিরোধ তাদের ঘরের মেয়ে ও ছেলের বউরা তাদের হুমকি ধমকি দিচ্ছে তাদের পরিবারের ছেলে এবং পুরুষদের নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০